দেবিদ্বারে বাজার মনিটরিং: ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন মুদি ও কাঁচা সবজির দোকানে পরিদর্শন ও মনিটরিং পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান।

বাজার পরিদর্শনকালে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুদি দোকানদারকে মোট ৮ হাজার টাকা এবং চারজন কাঁচা সবজি বিক্রেতাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার বা চালান সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
20 September 2026

দেবিদ্বারে বাজার মনিটরিং: ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

www.cumillaexpressnews.com