শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

মুরাদনগরে ইয়াবা ও নগদ টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্ৰে’প্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ দেখেছেন :

মিজানুর রহমান,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ 

কুমিল্লার মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৈয়াপাথর এলাকার আল আমিন এর স্ত্রী সেলিনা আক্তার (২৯) ও আব্দুর রহমান এর স্ত্রী সোনিয়া আক্তার (২২)। তারা উভয়েই পৈয়াপাথর এলাকায় বসবাস করতেন।

থানা সূত্রে জানা গেছে, পৈয়াপাথর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোঃ মাসরুরুল হক এর নির্দেশনায় এসআই মোঃ আবদুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স পৈয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে সেলিনা আক্তার ও সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই দুই নারীর কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলে, ২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক মাদক ব্যবসায়ী শাহ আলম (৪০)-এর কাছ থেকে কম দামে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই নারী মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতাদেরও আইনের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
09 April 2026

মুরাদনগরে ইয়াবা ও নগদ টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্ৰে’প্তার

www.cumillaexpressnews.com