শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ দেখেছেন :

অনলাইন ডেক্সঃ

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই তার জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন। তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন।বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না।ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। তার দাবি, গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে—সেগুলো ফিরিয়ে আনা হবে।এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ওয়ারীর রাস্তা-ঘাটের জীর্ণ দশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার, নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন।বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
10 December 2025

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

www.cumillaexpressnews.com